সাপাহারে বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

সারাবাংলা

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমেছে। মঙ্গলবার সকাল থেকে

2025-12-30T14:05:03+00:00
2025-12-30T14:08:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাপাহারে বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ২:০৮ পিএম  (ভিজিট : ১৪৬)
X

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নওগাঁর সাপাহার উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমেছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন শোকসূচক কর্মসূচি পালিত হয়েছে। এর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও স্মরণসভা।


স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করেন। তারা বলেন, "বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো।"


উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা সভার শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাপাহার উপজেলা বিএনপি তাদের প্রিয় নেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy