পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র

2025-12-30T15:08:32+00:00
2025-12-30T15:08:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:০৮ পিএম   (ভিজিট : ৫১)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদের দুই প্রার্থীসহ বিএনপি সমর্থিত নুরুল হক নুর, জামায়াতে ইসলামী থেকে অধ্যাপক মুহা. শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আবু বকর সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাসান মামুন, খেলাফত মজলিশের মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু এবং সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. ফজলুল হক।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy