প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৩:২৯ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ৩:৫৪ পিএম (ভিজিট : ৩২)

X
নেত্রকোণার কেন্দুয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার একটি রেইডিং টিম মো. আবুল কাসেম (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে । সেই সাথে উদ্ধার করা হয়েছে এক লক্ষ তেইশ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য (গাঁজা) ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তায় এই তথ্য নিশ্চিত করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক ।
গ্রেফতারকৃত মো. আবুল কাসেমের পিতা- মৃত- গিয়াস উদ্দিন, মাতা- জমিলা আক্তার খাতুন, গ্রাম- হাঁসকান্দা, ইউনিয়ন-গড়াডুবা, থানা- কেন্দুয়া, জেলা- নেত্রকোণা । গত ২৯ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বসতঘর থেকে তাঁকে ৪ কজি ১শত গ্রাম গাঁজাসহ আটক করা হয় । যার বর্তমান বাজারমূল্য এক লক্ষ তেইশ হাজার টাকা ।
মো. নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় , নেত্রকোনার একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হল থেকে ০৪ (চার) কেজি ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ বলেন, আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন । তিনি আরো বলেন, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরই তদন্ত করবেন ।