
X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪ টি আসনে ৩১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, বিজেপি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র, বাংলাদেশ খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ (জিওপি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, এলডিপি, আমজনতার দল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও এনপিএম এর প্রার্থী রয়েছে।
যারা প্রার্থী হলেন, ভোলা-১ (ভোলা সদর) আসনে বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর, বিজেপির প্রার্থী আন্দালিভ রহমান পার্থ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ওবায়দুর রহমান, জাতীয় পার্টি প্রার্থী আকবর হোসাইন, গণঅধিকার পরিষদ (জিওপি)র প্রার্থী মো: আইনুর রহমান জুয়েল, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র প্রার্থী মো: মিজানুর রহমান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো: আশ্রাফ আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো: রফিজুল হোসেন।
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে বিএনপির প্রার্থী মো: হাফিজ ইব্রাহীম, জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট মো: জাহাঙ্গীর আলম রিন্টু, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিতের প্রার্থী মো: আব্দুস সালাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র প্রার্থী মো: মোকফার উদ্দিন চৌধুরী, আমজনতা দলের প্রার্থী মো: আলাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: জাকির হোসেন খন্দকার, মহিবুল্ল্যাহ খোকন ও তাছলিমা বেগম।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় পার্টির প্রার্থী মো: কামাল উদ্দিন, ইসলামী আন্দোনের প্রার্থী মো: মোসলেহ উদ্দিন, গণঅধিকার পরিষদ (জিওপি)র প্রার্থী আবু তৈয়ব, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো: নিজামুল হক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মো: রহমাত উল্লাহ।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির প্রার্থী মো: নুরুল ইসলাম নয়ন, জাতীয় পার্টির প্রার্থী মো: মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের প্রার্থী মো: মোকাররম মো: কামাল উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এলডিএম)র প্রার্থী আবুল কালাম, আমজনতা দলে প্রার্থী মো: জামাল উদ্দিন রুমী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মো: রফিকুল ইসলাম।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা ডা. শামীম রহমান জানান, ভোলার ৪ টি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে ভোলা-১ আসনে ৯ জন, ভোলা-২ আসনে ৯ জন, ভোলা-৩ আসনে ৬ জন ও ভোলা-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।