বাকেরগঞ্জে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ (ছয়) জন প্রার্থীর মনোনয়ন পত্র

2025-12-30T16:09:35+00:00
2025-12-30T16:09:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ৮৮)
X

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে  বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ (ছয়) জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের পরে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, গন অধিকারের পরিষদের প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।

বিকেল ৩ টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, জামায়াত নেতা এম আনোয়ার হোসেন সিকদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বিকেল ৪টায় সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার, কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, ভরপাশা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার চরাদী বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদ খান সুমন,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৫ টায় গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন সানু সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মুসলিম লীগ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল কুদ্দুস মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।

এর আগে রবিবার ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেয়। এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy