খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি

2025-12-30T16:44:54+00:00
2025-12-30T16:44:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৩৭)
X

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি ও  অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নোয়াজিষপুর ইউনিয়নের অদুদিয়া জামে মসজিদে এ খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, রাউজান তাঁতি দলের আহ্বায়ক নূরনবী, রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ দিদারুল আলম, নোয়াজিষপুর ইউনিয়ন বিএনপি নেতা দিদারুল আলম ওয়াহেদী, মো. এরশাদ, সরোয়ার, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সিরাজ, নাছির উদ্দিন, ফয়সাল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন মুন্না, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রুবেল, তোহীদ, সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা মোরশেদ। মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান আল কাদেরী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy