দৌলতপুরে বাঁশবাগান থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে একটি বাঁশ বাগান থেকে সিয়াম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সন্ধ্যায়

2025-12-30T16:54:39+00:00
2025-12-30T16:54:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৌলতপুরে বাঁশবাগান থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৪৯)
X

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে একটি বাঁশ বাগান থেকে সিয়াম হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাঁশবাগান থেকে তার মরদেহ পাওয়া যায়। নিহত সিয়াম দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকার বাসিন্দা এবং গোয়ালগ্রাম কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় মসজিদের ইমাম সিপুল হোসেনের ছেলে। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মধুগাড়ি এলাকার শেহালা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

নিহতের পরিবার জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সিয়াম। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী মিলে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে তাকে মৃত অবস্থায় ঐ বাঁশবাগানে পাওয়া যায়। পরিবারের দাবি, সিয়ামের সঙ্গে এলাকার কারো কোনো বিরোধ বা শত্রুতা ছিল না।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সকালে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy