প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম আপডেট: ৩০.১২.২০২৫ ৫:০২ পিএম (ভিজিট : ৫২)

X
পটুয়াখালীর বাউফলে খলিল মৃধা (৫৪) নামের শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, খলিল মৃধা মানসিক ভারসম্যহীন থাকায় তার স্ত্রী রাহিমা বেগম তিন মেয়েসহ অন্যত্র থাকার কারণে তিনি মায়ের সঙ্গে থাকতেন।
ঘটনার দিন সকালে খলিল তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হয়। সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামে এক নারী কাঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খলিলকে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।
সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।