গাজীপুর-২ আসনে রয়ে গেল বিএনপির বিদ্রোহী প্রার্থী

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

গাজীপুর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি’র নয়জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার শুধু ছয়জন

2025-12-30T17:41:51+00:00
2025-12-30T17:41:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর-২ আসনে রয়ে গেল বিএনপির বিদ্রোহী প্রার্থী
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম   (ভিজিট : ৫৭)
X

গাজীপুর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি’র নয়জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার শুধু ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে শুধু গাজীপুর-২-এ একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। 

তিনি হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার। অন্য আসনগুলোতে দলীয় প্রার্থী ছাড়া কেউ মনোনয়নয়পত্র জমা দেয়নি।

গাজীপুরের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫টা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় চত্বরে প্রার্থী, কর্মী ও সমর্থকদের মধ্যে দিনভর ছিল উৎসবের আমেজ।  

দলীয় ও রিটার্নিং অফিসসূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মজিবুর রহমান ছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ইশরাক আহম্মদ চৌধুরী।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসারের হাতে গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো. সালাহ উদ্দিন সরকার। এছাড়া সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কাছে গাজীপুর-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনে বিএনপি’র মনোনীত কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্মআহ্বায়ক এসএম রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান  এবং গাজীপুর-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, এদিন জেলার আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিয়োজিত ছিল পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

প্রার্থী হওয়ার ব্যাপারে মো. সালাহ উদ্দিন সরকার সাংবাদিকদের বলেছেন, আমরা দলের কাছে রিভিউ করেছি, মনোনয়ন পরিবর্তন করার জন্য। আমি আসাবাদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুন:বিবেচনা করবেন। এজন্য আমি প্রার্থী হয়েছি। এখন দল সিদ্ধান্ত দিবে, মনোনয়ন পরিবর্তন করবে কি করবে না। দল যেটা ভাল মনে করবেন আমি মনে করি সেটাই আমাদের জন্য মঙ্গল। এলাকাবাসির চাহিদা, নেতা কর্মীদের চাহিদা আমি নির্বাচন করি। সেক্ষেত্রে আমিও চাই ধানের শীষের প্রতিকে নির্বাচন করার জন্য। বাকিটুকু দলের উপর ছেরে দিলাম। আর দল যদি পুন:বিবেচনা না করে তাহলে পরবর্তী পর্যায়ে দলের নেতা-কর্মীদের নিয়ে এবং দলের উর্ধ্বেতন নেতৃবৃন্দের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব। দল যদি মনে করে আমাকে দিবেনা সে ক্ষেত্রে মাঠপর্যায়ে নেতা-কর্মীরা যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের সাথে আমি একমত।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, ভোটকে কেন্দ্র করে একটি উৎসব মুখোর পরিবেশ বিরাজমান আছে। আইনশৃংখলা পরিবেশ স্বাভাবিক মনে হচ্ছে। কিছু চক্র, কিছু ষড়যন্ত্রকারী হয়তো ষড়যন্ত্র করছে নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষ একটি সুন্দর নির্বচনের দিকে এগিয়ে যাবে। ধানের শীষের ঘাটি হচ্ছে গাজীপুর-২ আসন। এখানে বাংলাদেশের সর্বোচ্চ ভোট আমরা প্রত্যাশা করছি। এর আগেও ১৯৯১ সালে এ রেকর্ড হয়ছিল। আমার বাবা যখন মেয়র নির্বাচন করেছিলেন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিল। এবারো এখানে লক্ষ লক্ষ ভোটের ব্যবধান হবে। স্বতন্ত্র প্রার্থীতো থাকবেই সবারই অধিকার আছে যদি কেউ নির্বাচন করতে চায়। তবে দলের কোন সদস্য যদি প্রার্থী হয় সেটার বিরুদ্ধে দলতো নিশ্চয় ব্যবস্থা নিবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy