পঞ্চগড়-২ আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।মনোনয়নপত্র দাখিলের শেষ

2025-12-30T17:48:01+00:00
2025-12-30T17:48:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়-২ আসনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৩৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল্লাহ সুফী মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, জাগপার আল রাশেদ প্রধান, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, এলডিপির রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, সিপিবির আশরাফুল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) দেলোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রহিমুল ইসলাম বুলবুল ও মাহমুদ হোসেন সুমন মনোনয়নপত্র দাখিল করেন।

উল্লেখ্য, এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও খেলাফত মজলিসের প্রার্থী আবুল কাশেম শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy