ঘাটাইলে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। দুপুর ২টা থেকে উপজেলা সহকারী

2025-12-30T17:53:47+00:00
2025-12-30T17:53:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে মনোনয়নপত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান খান আজাদ
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৮৭)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। দুপুর ২টা থেকে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা সমবেত হতে থাকে।মনোনয়ন জমা পড়েছে ৭টি।   

টাংগাইল-৩, ঘাটাইল আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় ঘাটাইল  সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ এর নিকট মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। 

অন্যান্যদের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির,জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) সাইফুল্লাহ হায়দার,ইসলামী আন্দোলন বাংলাদেশ  মোঃ রেজাউল করিম,বাংলাদেশ জামাতে ইসলাম মোঃ হোসনী মোবারক,স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার (নিপা) স্বতন্ত্র প্রার্থী মোঃ শাজাহান মিয়া।

২রা জানুয়ারী মনোনয়ন পত্র বাছাই। ঘাটাইলে ১৪টি ইউনিয়ন ও১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৭২হাজার ২শত ৩২। এদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৪ হাজার ৪ শত ৭১ জন পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৮ হাজার ৪ শত ৫৮ ভোট।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy