আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর

2025-12-30T18:22:21+00:00
2025-12-30T18:22:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:২২ পিএম   (ভিজিট : ১১৪)
X

পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীর সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে সভাদ্বয় অনুষ্ঠিত হয়। 

উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যাবলী ও চলমান শৈত্যপ্রবাহকে ঘিরে সভাদ্বয়ে বক্তব্য রাখেন আটোয়ারী মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ মোঃ হুমায়ুন কবির. কৃষি অফিসার মোস্তাক আহমেদ, এলজিইডি প্রকৌশলী মোঃ ফয়সাল, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিজিবি প্রতিনিধি যথাক্রমে বর্ষালুপাড়া বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সিদ্দিকুর রহমান ও গিরাগাঁও বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি আটোয়ারী জোনাল অফিসের এজিএম মোঃ তারিকুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ বিভিন্ন দপ্তরের দগÍর প্রধান এবং প্রতিনিধিগণ।

উল্লেখ্য, সভায় উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের যানযট সমস্যা নিরসন সহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। 

এছাড়াও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপশি চলমান শৈত্য প্রবাহের দরুণ উপজেলার শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য দেশের বিত্ত¡শালী ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে এগিয়ে আসার আহবান জানানো হয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy