নিখোঁজের ৬ দিন পর বাল্কহেড সুকানির মরদেহ উদ্ধার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া সুকানী আরিফ শেখ এর মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ মঙ্গলবার

2025-12-30T19:24:20+00:00
2025-12-30T19:24:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিখোঁজের ৬ দিন পর বাল্কহেড সুকানির মরদেহ উদ্ধার
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম   (ভিজিট : ৮৯)
X

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া সুকানী আরিফ শেখ এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাতটার দিকে  নিখোঁজ হওয়ার স্থান থেকে আনুমানিক দুইশত মিটার একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায়  তার মরদেহটি দেখতে পায় তার ভাই তালেব শেখ। পরে চরভদ্রাসন দমকল বাহিনীর একটি দল মৃতদেহটি উদ্ধার করে।

আরিফ শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা। 

ওই সুকানী নিখোঁজ হওয়ার পর থেকে তার ছোট ভাই তালেব শেখ সহ পরিবারের অন্য সদস্যরা ওই এলাকায় অবস্থান করে নিখোঁজ ভায়ের খোঁজ করে যাচ্ছিলেন। 

ছয় দিন আগে গত বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে  চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হন সুকানী আরিফ শেখ। ওইদিন এবং তার পরের দিন একাধিকবার দমকল বাহিনীর ডুবরি দলের সমস্যরা নদীতে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ  হন।

চরভদ্রাসন দমকল বাহিনীর মুরতোজা ফকির বলেন, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিখোঁজ সাকানীর মরদেহের খোঁজ পাওয়ার পর সেটি উদ্ধার করা হয়। পরে মৃতদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু জার গিফারি বলেন, মৃতদেহটি উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষ  করে পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy