প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম (ভিজিট : ৬০)

X
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ও ব্রহ্মরাজপুর এবং তালা উপজেলার নগরঘাটা ও ধানদিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫–২৬ অর্থবছরের বাজেট অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে, বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান।সভায় যুব প্রতিনিধিরা বাজেট পরিকল্পনা ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় জানানো হয়, ওয়ার্ডভিত্তিক প্রি-বাজেট সভার মাধ্যমে জনগণের অগ্রাধিকারভিত্তিক চাহিদা নির্ধারণ করে ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়।
এ অর্থবছরে যুব ও নারীদের জন্য দুর্যোগকালীন হাইজিন কিট বিতরণ, জলাবদ্ধতা নিরসন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কৃষক প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা, বাঁধ নির্মাণ ও সংস্কার, পরিবেশবান্ধব উদ্যোক্তা প্রশিক্ষণ, বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ এবং দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠনসহ বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করা হয়।ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা জানান, বরাদ্দকৃত কিছু কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকি কার্যক্রমগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
সভায় জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও যুব সদস্যদের সক্রিয় অংশগ্রহণে স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূল জনগণের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।