গাজীপুরে ৭.৬৫ পিস্তলসহ কসাই গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরে কসাইয়ের কাজ করতেন মোসলেম উদ্দিন মিয়া (৪০)। এলাকায় তিনি মিয়া কসাই হিসেবে পরিচিত, থাকতেন গাজীপুর মহানগরের গাছা

2025-12-30T19:41:39+00:00
2025-12-30T21:47:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৭.৬৫ পিস্তলসহ কসাই গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম  আপডেট: ৩০.১২.২০২৫ ৯:৪৭ পিএম  (ভিজিট : ২৪৮)
X

গাজীপুরে কসাইয়ের কাজ করতেন মোসলেম উদ্দিন মিয়া (৪০)। এলাকায় তিনি মিয়া কসাই হিসেবে পরিচিত, থাকতেন গাজীপুর মহানগরের গাছা থানার খাইলকুর বগারটেক এলকায় ভাড়া বাসায়। তার বাড়ি ঢাকা মহানগরের মগবাজার নয়াটোলা এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ রবিবার রাতে তাকে ৭.৬৫ এমএম ও ৯ এমএম দুইটি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি এবং চারটি ম্যাগাজিনসহ গ্রেফতার করে। পুলিশ বলছে, মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই আসলে অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঢাকায় দুইটি মামলা রয়েছে।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনিরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার মোসলেম উদ্দিন মিয়া ওরফে মিয়া কসাই ঢাকার নয়াটোলা এলাকার মৃত জালাল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের বগারটেক এলাকার তাহেরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় বাজারে কসাইয়ের কাজ করতেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ১০টার দিকে বগারটেক এলাকার মিয়া কসাইয়ের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ৭.৬৫ এম এম ও নাইন এমএম- এরসহ দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে গাছা থানায় মামলা হয়েছে। 

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানার অস্ত্র আইনে এবং হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy