খালেদা জিয়ার মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন

2025-12-30T19:45:58+00:00
2025-12-30T19:45:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শামিম আল মামুনসহ আরো অনেকেই।

দোয়া পরিচালনা করেন ভূঞাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুল আলিম আকন্দ। এর আগে সকাল ১১ টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে প্রেসক্লাবে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এসময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা বলেন, আপোসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

এর আগে হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার আনুষ্ঠানিকভাবে জানান, মঙ্গলবার ভোর ৬ টায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৭ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy