খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত কামনায় মা‌টিরাঙ্গায় খত‌মে কোরআন ও দোয়া

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

বিএন‌পির চেয়ারপার্সন ও সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার মৃত‌্যু‌তে ৭‌দি‌নের কর্মসূ‌চি ঘোষনা ক‌রে‌ছে‌ খাগড়াছ‌ড়ি‌ জেলা বিএন‌পি।এরই ধারাবা‌হিকতায় উপ‌জেলা

2025-12-30T20:16:29+00:00
2025-12-30T20:16:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত কামনায় মা‌টিরাঙ্গায় খত‌মে কোরআন ও দোয়া
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম   (ভিজিট : ৪৪)
X

বিএন‌পির চেয়ারপার্সন ও সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়ার মৃত‌্যু‌তে ৭‌দি‌নের কর্মসূ‌চি ঘোষনা ক‌রে‌ছে‌ খাগড়াছ‌ড়ি‌ জেলা বিএন‌পি।

এরই ধারাবা‌হিকতায় উপ‌জেলা ও পৌর বিএন‌পির আয়োজনে মঙ্গলবার (৩০‌ডি‌সেম্বর) প্রথম দিন বিকাল সা‌ড়ে ৩ ঘটিকার সময় মা‌টিরাঙ্গা উপ‌জেলা বিএন‌পির দলীয় কার্যাল‌য়ে কোরআন খতম ও দোয়া মাহ‌ফি‌লের আয়োজন করা হয়। এর আগে দলীয় অ‌ফি‌সে কা‌লো পতাকা উত্তোলন করা হয়।

এসময় উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ব‌দিউল আলম ব‌দি,সাংগঠ‌নিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএন‌পির সভাপ‌তি শাহজালাল কাজল ,সাধারণ সম্পাদক ইব্রাহীম পাটোয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন,শ্রমিক দ‌লের সভাপ‌তি আক্তার হো‌সেন সহ উপ‌জেলা ও পৌর বিএন‌পির নেতা কর্মীরা অংশ গ্রহন ক‌রেন।

উল্লেখ‌্য, বিএন‌পির চেয়ারপার্সন ও ৩ বা‌রের সা‌বেক প্রধানমন্ত্রী বেগম খা‌লেদা জিয়া অসুস্থ‌্য হয়ে গত ২৩ন‌ভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতা‌লে ভ‌র্তি হ‌লে ৩০‌ডি‌সেম্বর ভোর ৬ টায় চিকিৎসারত অবস্থায় তি‌নি শেষ নি‌শ্বাস ত‌্যাগ ক‌রেন । 

খত‌মে কোরআন শে‌ষে  মরহুমার আত্মার মাগ‌ফিরাত কামনায় বি‌শেষ দোয়া ও মোনাজাত প‌রিচালনা ক‌রেন হা‌ফেজ রিফাত হো‌সেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy