প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম (ভিজিট : ৭২)

X
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকা গেছে অসংখ্য নেতাকর্মীরা।
চট্টগ্রামের জেষ্ঠ্য নেতা এবং আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থীদের নেতৃত্বে বিভিন্ন নেতাকর্মীরা ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে ঢাকা রওনা হন।
যাদের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকায় রওনা দেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম-১১ আসনের দলের মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম-৬ আসনের প্রার্থী গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী লায়ন আলহাজ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর প্রমূখ।