বেগম জিয়ার জানাজায় অংশ নিতে খুলনার অধিকাংশ শীর্ষ নেতা ঢাকায়

খুলনা ব্যুরো

সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে খুলনার অধিকাংশ শীর্ষ নেতা এখন রাজধানীতে। এছাড়া হাজার হাজার নেতাকর্মী

2025-12-30T21:27:51+00:00
2025-12-30T21:27:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে খুলনার অধিকাংশ শীর্ষ নেতা ঢাকায়
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:২৭ পিএম   (ভিজিট : ৬২)
X

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে খুলনার অধিকাংশ শীর্ষ নেতা এখন রাজধানীতে। এছাড়া হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অনেকে রাতের মধ্যে ঢাকায় পৌছাবেন। ভোরের ট্রেনে ও বাসে অনেকে ঢাকায় যাবেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সুত্রে জানা গেছে। 

বিসিবির সাবেক সভাপতি খুলনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগর লবি, খুলনা-৩ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারি হেলাল,  মঙ্গলবার দুপুরেই ঢাকায় পৌছিয়েছেন। ইতোমধ্যে ঢাকায় পৌছিয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নগরের সাবেক আহবায়ক মোঃ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, ঢাকার পথে খুলনা-১ আসনের প্রার্থী জেলার সাবেক আহবায়ক আমির এজাজ খান। 

এছাড়া ঢাকায় পৌছিয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও খুলনা-৫ আসনের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েতসহ অনেকে। এদিকে রাতে আরও অনেকেই পৌছাবেন। সকালেও হাজার হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy