খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নওগাঁ-১ থেকে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে নিয়ামতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা

2025-12-30T21:35:57+00:00
2025-12-30T21:35:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নওগাঁ-১ থেকে ঢাকায় যাচ্ছেন নেতাকর্মী
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৩১২)
X

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে নিয়ামতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন ৪৬ নওগাঁ ১ নিয়ামতপুর, পোরশা ও সাপাহার আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার থেকে ২২টি বাস ও একটি মাইক্র নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

নওগাঁ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, দলের শীর্ষ নেত্রীকে শেষ বিদায় জানাতে ও জানাজার নামাজে অংশ নিতে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আমার সঙ্গে ঢাকায় যাবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy