বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঝালকাঠি থেকে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় রওনা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশের মতো ঝালকাঠিতেও। তাঁকে শেষবারের মতো এক নজর

2025-12-30T21:44:50+00:00
2025-12-30T21:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঝালকাঠি থেকে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় রওনা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৪ পিএম   (ভিজিট : ৯৩)
X

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারাদেশের মতো ঝালকাঠিতেও। তাঁকে শেষবারের মতো এক নজর দেখতে এবং জানাজায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে মঙ্গলবার সকালে বিএনপির মনোনীত প্রার্থীরা রওনা হয়েছেন ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী ঢাকায় জানাজায় অংশ নিতে একাংশ লঞ্চযোগে এবং বাকিরা আগামীকাল সকালে গাড়িতে রওনা দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

ঝালকাঠির রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার মৃত্যুতে শোকের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতাকর্মীরা শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের বিএনপিকে জয়যুক্ত করার জন্য মাঠে কাজ করবেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy