‎রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ছয় জন আটক

রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম)প্রতিনিধি

সারাবাংলা

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাত তিনটায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচু বাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী

2025-12-31T10:52:39+00:00
2025-12-31T10:52:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‎রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ ছয় জন আটক
রাঙ্গুনিয়া ( চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ এএম   (ভিজিট : ৭৯)
X

আজ বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাত তিনটায় উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচু বাগান এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী আটক করে।  পরে তাদের নিয়ে অভিযানে গিয়ে ৭৪৮ পিস ইয়াবা, ১৫০ পুরিয়া গাঁজা, ৩০ লিটার দেশীয় তৈরি মদ  নগদ ৪ লাখ টাকা এবং দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৬ জনকে আটক করেছে। 
‎আটককৃতরা মোঃ দেলোয়ার (৪৫) চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের করিম সওদাগর বাড়ী এলাকার শাহ আলমের ছেলে। রওশন আর বেগম (৪০) একই ইউনিয়নের ফেরীঘাট এলাকার মোঃ হাকিম স্ত্রী। আব্দুর সালাম (৪৮) চন্দ্রঘোনা ইউনিয়নের ফেরী ঘাট এলাকার ‎আব্দুর রউফের ছেলে। মোঃ আরমান(২৫) একই এলাকার নবগ্রামের মোঃ সেলিমের ছেলে। মোঃ পারভেজ হোসেন একই ইউনিয়নের ফেরী ঘাট এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। একই ইউনিয়নের  মোঃ আলাউদ্দিন ফেরী ঘাট এলাকার পশ্চিম নবগ্রামের জসিম আহমেদের ছেলে।
‎আটককৃতদের রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। 
‎এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ আরমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল আসামীদের হাজতে প্রেরণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy