জানাজার জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ প্লাজার প্রবেশপথ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল

2025-12-31T11:40:16+00:00
2025-12-31T11:40:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জানাজার জন্য খুলে দেওয়া হলো দক্ষিণ প্লাজার প্রবেশপথ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ এএম   (ভিজিট : ৫৪)
X

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভিড় সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়। গেট খুলে দেওয়ার পরপরই বিপুলসংখ্যক মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন। শোকাহত মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা ফুটে উঠছে।

জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। খালেদা জিয়ার প্রতি সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। জানাজা উপলক্ষে আজ সারা দেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তরের এক ফেসবুক পোস্টে জানানো হয়, জানাজার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিদেশি অতিথি, কূটনীতিক ও বিএনপির মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দাফন কার্যক্রম সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত সেখানে সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।




  বিষয়:   জানাজা  দক্ষিণ প্লাজা  খালেদা জিয়া  মানিক মিয়া অ্যাভিনিউ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy