টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সোহেল (পিতা: মৃত সোহরাফ, গ্রাম: পাটগাতী) কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা

2025-12-31T13:24:34+00:00
2025-12-31T13:24:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ পিএম   (ভিজিট : ৪৪)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সোহেল (পিতা: মৃত সোহরাফ, গ্রাম: পাটগাতী) কে গ্রেফতার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।  

 ৩০ ডিসেম্বর ২০২৫, রোজ মঙ্গলবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে বঙ্গবন্ধুর সমাধির ২ নং গেটের সামনে থেকে গ্রেফতার করে। 

ওসি আইয়ুব আলী জানান, ইব্রাহিম হোসেন সোহেল টুংগীপাড়া থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলার ইজারভুক্ত আসামী, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৫ তাকে আদালতে হাজির করা হবে এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

গ্রেফতারের খবরে ছাত্রলীগসহ বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy