গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১৭ যুবক-যুবতী গ্রেপ্তার ‎

স্টাফ রিপোর্টার,গাজীপুর

সারাবাংলা

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাজমহল নামের আবাসিক হোটেল থেকে ১৭ জন

2025-12-31T13:29:11+00:00
2025-12-31T13:31:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে
গাজীপুরে আবাসিক হোটেল থেকে ১৭ যুবক-যুবতী গ্রেপ্তার ‎
স্টাফ রিপোর্টার,গাজীপুর
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১:২৯ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১:৩১ পিএম  (ভিজিট : ১৪০)
X

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাজমহল নামের আবাসিক হোটেল থেকে ১৭ জন যুবক-যুবতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো, তাজমহল হোটেলের ম্যানেজার ঝিনাইদহের মোঃ শাকিল আহমেদ (৩৮), হোটেল স্টাফ মাদারীপুরের মোঃ বাদশা মিয়া (২৫), নওগার মোঃ সবুজ (২৩)। এছাড়াও গাজীপুরের মোঃ শাকিল (৩২), শেরপুরের মামুন (৩০), দিনাজপুরের মোঃ শরিফুল ইসলাম (৩৯), গাজীপুরের সাকিবা (৩৫), গাইবান্ধার কাজল (৩০), মানিকগঞ্জের স্বপ্না (১৯), পাবনার শারমিন (২৫), বাগেরহাটের সুমাইয়া (১৯), গাজীপুরের শান্তা (১৯), লক্ষ্মীপুরের রেশমা আক্তার অন্তরা (২৮), সিলেটের পপি (২৮), পটুয়াখালীর ফাতেমা (১৯), লালমনিরহাটের সাদিয়া আক্তার মুন (১৯) এবং টাঙ্গাইলের সালমা আক্তার (২৪)।
‎গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মোঃ হারুন অর রশিদ জানান, 
‎বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ  মোঃ হারুন—অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে তেলিপাড়া অবস্থিত তাজমহল নামক ওই হোটেলে অভিযান চালানো হয়। পরে অনৈতিক কার্যাকলাপে জড়িত থাকার অপরাধে হোটেল ম্যানেজারসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy