
পুলিশ জানায়, ট্রাকে তল্লাশি চালিয়ে মোট ১৪৩ বস্তা জিরা জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪,২৯০ কেজি জিরা পাওয়া যায়। যাহার বর্তমান বাজারমূল্য অনুযায়ী প্রতি কেজি ৮০০ টাকা হিসেবে জব্দকৃত জিরার মোট মূল্য প্রায় ৩৪ লক্ষ ৩২ হাজার টাকা মত এছাড়াও ট্রাকে ১০৫ বস্তা ধান ও ৫০ বস্তা কুড়া পাওয়া গেছে যা জিরা পণ্য আড়াল করতে ব্যবহৃত হয়েছিল।
জিরা পাচারের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, চোরা কারবারিরা অত্যন্ত চালাক প্রকৃতির ট্রাকের মাঝখানে জিরার বস্তাগুলো রেখে তার উপরে ও নিচে ধান ও কুড়ার বস্তা দিয়ে ঢেকে রেখেছিল।
এ বিষয়ে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।