পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে বিদায় সংবর্ধনা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ২:০২ পিএম (ভিজিট : ৩৮)

X
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে একজন মহাব্যবস্হাপকের অবসর পরবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে খনির সেমিনার হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জানা গেছে,বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর মহাব্যবস্থাপক (প্লানিং এন্ড এক্সপ্লোরেশন) আবু তাহের মোঃ নূর-উজ-জামান চৌধুরী এর পিআরএল গমন উপলক্ষ্যে ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ০৪:০০ টায় একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ শাহ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের সভপতিত্ব করেন কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ। বিসিএমসিএল-এর ব্যবস্থাপক ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।