খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে ইসলামপুরের বিএনপি নেতাদের উপস্থিতি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত রাষ্ট্রীয়

2025-12-31T15:10:48+00:00
2025-12-31T15:10:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার শেষ শ্রদ্ধা জানাতে ইসলামপুরের বিএনপি নেতাদের উপস্থিতি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পিএম   (ভিজিট : ১১৩)
X

বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম প্রধান নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত রাষ্ট্রীয় মর্যাদাসম্পন্ন জানাজা কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন জামালপুরের ইসলামপুর উপজেলার বিএনপির শীর্ষ ও তৃণমূল পর্যায়ের নেতারা।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নিয়ে ইসলামপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুম নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জানাজা উপলক্ষে মানিক মিয়া এভিনিউ এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শোকাবহ পরিবেশে পুরো এলাকা পরিণত হয় এক আবেগঘন জনসমুদ্রে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy