খুলনা-৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯ জন

খুলনা ব্যুরো

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তিনজনই স্বতন্ত্র প্রার্থী।

2025-12-31T16:09:51+00:00
2025-12-31T16:09:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা-৩ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯ জন
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৪:০৯ পিএম   (ভিজিট : ৮৪)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৩ আসনে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া তিনজনই স্বতন্ত্র প্রার্থী। ঋণ খেলাপি হওয়া এবং জমাকৃত মনোনয়নপত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় যাচাই-বাছাই শেষে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির এ সিদ্ধান্ত জানান। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- এনসিপি নেতা এস এম আরিফুর রহমান মিঠু, আব্দুর রউফ মোল্লা ও মো. আবুল হাসনাত সিদ্দিক।

এ আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আওয়াল, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশিদ, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, এনডিএমের শেখ আকরাম হোসেন, বাসদের জনার্দন দত্ত, মো. মুরাদ খান লিটন এবং মঈন মোহাম্মদ মায়াজ।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির জানান, এস এম আরিফুর রহমান মিঠু ঋণ খেলাপি হওয়াসহ মনোনয়নপত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মিল পাওয়া যায়নি। অপর দুই প্রার্থীর ক্ষেত্রেও স্বাক্ষরে গরমিল পাওয়া গেছে।

এদিকে আগামী ১ জানুয়ারি খুলনা-১, ২ জানুয়ারি খুলনা-৫ ও ৬, ৩ জানুয়ারি খুলনা-৪ এবং ৪ জানুয়ারি খুলনা-২ আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ১১ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy