বগুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয়

2025-12-31T17:04:17+00:00
2025-12-31T17:06:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৫:০৬ পিএম  (ভিজিট : ১৭৫)
X

বগুড়ায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাধারণ জানাজার চেয়ে এটি রূপ নেয় শোক ও ভালোবাসার এক মিলনমেলায়।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জানাজাটি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মাঠজুড়ে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন জড়ো হতে থাকেন। জানাজা শুরুর সময় পুরো মাঠ পূর্ণ হয়ে যায়।

জলেশ্বরীতলা বাইতুল হাফিজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ জানাজার ইমামতি করেন। দোয়ার সময় বহু অংশগ্রহণকারীকে আবেগে ভেঙে পড়তে দেখা যায়। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও বগুড়াবাসীর পুত্রবধূ বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন এবং তাঁর মাগফিরাত কামনা করেন। 

বগুড়া শহরের প্রবীণ বাসিন্দা আব্দুল হামিদ অনুভূতি জানাতে গিয়ে বলেন, “তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বগুড়ার গর্ব ছিলেন। আজ তাঁকে বিদায় জানাতে না পারলেও অন্তত দোয়ায় শরিক হতে পেরে স্বস্তি লাগছে।”

অনেকেই জানান, ঢাকায় কেন্দ্রীয় জানাজায় যোগ দিতে না পারায় বগুড়ায় এই আয়োজন তাদের জন্য মানসিক শান্তি ও তৃপ্তির জায়গা তৈরি করেছে। শহরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও উপজেলাগুলো থেকেও দলীয় নেতাকর্মীরা  মাঠে আসেন। জানাজার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। শোকের আবরণে মোড়া বগুড়ায় জানাজার পুরো পরিবেশে বারবারই ভেসে উঠেছে একটি অনুভূতি, শেষবার তাঁকে দেখার সুযোগ না পেলেও, দোয়ায় তাঁকে স্মরণ করতে বগুড়াবাসী ভুলবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy