প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম (ভিজিট : ১১৩)

X
গাজীপুরে ৪৮ কেজি গাজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে মহানগরের শিববাড়ী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গাজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সোহেল মিয়া (৩২) নরসিংদী সদরের পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত খালেক মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রো সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ থানার একটি অভিযানিক দল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ী মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি গাঁজাসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি পিকআপসহ মো. সোহেল মিয়াকে আটক করা হয়। এসময় পিকআপ তল্লাশী করে প্রতি প্যাকেটে দুই কেজি করে ২৪ প্যাকেটে মোট ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছে সে দেশের বিভিন্নপ্রান্ত হতে গাঁজা কিনে ওই সব গাঁজা দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।