ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে চেয়ারম্যান সাজ্জাদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে নোংরা পোশাকে ঘুরে বেড়ানো পরিচয়বিহীন মানসিক ভারসাম্যহীন এক যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।আজ বুধবার

2025-12-31T17:53:36+00:00
2025-12-31T17:53:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের পাশে চেয়ারম্যান সাজ্জাদ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৩৯)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে নোংরা পোশাকে ঘুরে বেড়ানো পরিচয়বিহীন মানসিক ভারসাম্যহীন এক যুবকের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।

আজ বুধবার সকালে সিংড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন ব্যক্তিগত উদ্যোগে রাস্তায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন  যুবককে ডেকে এনে গোসল করিয়ে দেওয়া সহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক ও শীতবস্ত্র উপহার দিয়েছেন।

এসময় তিনি (চেয়ারম্যান) মানসিক ভারসাম্য ওই যুবককে জ্যাকেট,গেঞ্জি,প্যান্ট ও জুতা উপহারসহ নগদ অর্থ উপহার দেন। ওই যুবক গত কয়েকদিন ধরে উপজেলা রানীগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। চেয়ারম্যানের মানবিক উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। 

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর  সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ১০ জন বাক- প্রতিবন্ধীকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে শীতবস্ত্র জ্যাকেট প্রদান করেছেন। 

এ বিষয়ে সিংড়া চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন বলেন, মানসিক শান্তি থেকেই মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও আমাদের মতো সমাজেরই অংশ। সকলের মতো তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এজন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy