চট্টগ্রামে বিদ্যুৎ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের উপপরিচালক (হিসাব ও অর্থ) মো. ফজলে এলাহি ও তার স্ত্রী

2025-12-31T17:58:12+00:00
2025-12-31T17:58:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিদ্যুৎ কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩৮)
X

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম আঞ্চলিক দপ্তরের উপপরিচালক (হিসাব ও অর্থ) মো. ফজলে এলাহি ও তার স্ত্রী ফেরদৌসী বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে তারা ২০ লাখ ৭৯ হাজার ৭০ টাকা সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন চট্টগ্রাম-১ এর কার্যালয়ে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ফেরদৌসী বেগমের সম্পদ অর্জন দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি, ফজলে এলাহি সরকারি চাকরিতে থাকা অবস্থায় অসৎ উদ্দেশ্যে অর্জিত অর্থ দিয়ে স্ত্রীর নামে সম্পদ অর্জন ও ভোগদখলে রাখতে সহযোগিতা করেছেন, যা দন্ডবিধি অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy