কোনাবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম (ভিজিট : ৫১)

X
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ ঈদ গাঁ আইন উদ্দিন দারুল আরকাম মাদরাসার উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।
আজ বুধবার সকাল ১০ টায় অত্র মাদ্রাসায় এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ সানোয়ার হোসেন, বাংলাদেশ বুলেটিন ও বিজয় টেলিভিশনের কোনাবাড়ী প্রতিনিধি মোঃ তৌফিক ইসলাম, অত্র মাদ্রাসার পরিচালক মোঃ গোলাম রাব্বানী, মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।