ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ বিধি-বিধান বিষয়ে শেয়ারিং মিটিং

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি-বিধান বিষয়ে একটি শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।৩১ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবে বেসরকারি

2025-12-31T18:41:38+00:00
2025-12-31T18:41:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ বিধি-বিধান বিষয়ে শেয়ারিং মিটিং
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ৭১)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি-বিধান বিষয়ে একটি শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপি বাংলা-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্ব করেন।

শেয়ারিং মিটিংয়ে বক্তব্য রাখেন সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক ও কলামিস্ট মো. জাকারিয়া হোসেন, ইন্দুরকানী এম ইউ মেহউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, ইউপি সদস্য মিজানুর রহমান, ছোলায়মান হাওলাদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় তামাক ব্যবহার রোধে বিদ্যমান আইন প্রয়োগ, তামাকের ক্ষতিকর দিক এবং সমাজে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক শাহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য মাসিমা বেগম প্রমুখ। সভা পরিচালনা করেন রুপি বাংলার ব্যবস্থাপক আলতাফ হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy