পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

পল্লীশ্রী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত বেগম তৈয়বা মজুমদার এর কনিষ্ঠ কন্যা বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের

2025-12-31T18:43:20+00:00
2025-12-31T18:49:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম  আপডেট: ৩১.১২.২০২৫ ৬:৪৯ পিএম  (ভিজিট : ৫৭)
X

পল্লীশ্রী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন প্রয়াত বেগম তৈয়বা মজুমদার এর কনিষ্ঠ কন্যা বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী ও তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী কোরআন তিলাওয়াত, স্মৃতিচারণ করে আলোচনা ও বাদ আছর বিদায়ী আত্মার শান্তি ও মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পল্লীশ্রীর দিনাজপুর বালুবাড়ী কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচী পালিত হয়। সকালে স্থানীয় মাদ্রাসার কমলমতি শিক্ষার্থীদের দিয়ে কোরআন তিলাওয়াত করা হয়। দুপুরে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগমের সভাপতিত্বে শোক দিবসের সভায় বক্তব্য রাখেন, সামসুন নাহার, মোঃ সেলিম রেজা, সৈয়দ মোস্তফা কামাল, হুমায়ন কবীর, শামীমা পপি, শাহীন আক্তারসহ আরো অনেকে। পরে বাদ আছর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদায়ী আত্নার শান্তি ও মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। 

দোয়া অনুষ্ঠানে স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নিম নগর দক্ষিন বালুবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আনোয়ার হোসেন। পরে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy