নাচোলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ৩১ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় উপজেলার দুটি পৃথক স্থানে গায়েবানা জানাজা

2025-12-31T18:46:36+00:00
2025-12-31T18:46:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ২২১)
X

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ৩১ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় উপজেলার দুটি পৃথক স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

​বিকেল ৪টায় স্থানীয় রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক এবং সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম এবং নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

​একই সময়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপি'র সাবেক সভাপতি এডভোকেট মঈনুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক আলী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এছাড়াও বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূর কামাল, দুরুল হোদা এবং জাকারিয়া আল মেহরাব।

​উভয় স্থানেই জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং মুসল্লিরা মহান আল্লাহর দরবারে সাবেক প্রধানমন্ত্রীর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy