বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ, অতঃপর...

শ্যামনগর প্রতিনিধি

সারাবাংলা

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ ও

2025-12-31T19:17:09+00:00
2025-12-31T19:17:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে সুন্দরবনের হরিণ, অতঃপর...
শ্যামনগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬৩)
X

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। পর হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সুন্দরবন থেকে খোলপেটুয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে সংবাদ দিলে পরবর্তীতে হরিণটি কৌশলে উদ্ধার করে বনবিভাগ সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করেন।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সকালে সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ নদী পার হয়ে লোকালয়ে গাবুরার ডুমুরিয়া গ্রামে চলে আসার পর বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দের অংশ গ্রহণে উদ্ধার করে হরিণটি সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া অবমুক্ত করে। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ, কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ ফরেষ্টার শিবেন মজুমদার, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ।

অপরদিকে, এই ঘটনার প্রায় এক ঘন্টা পর সুন্দরবন থেকে একটি বন্য শুকর খোলপেটুয়া নদী পার হয়ে গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামে চলে আসে। এরপর গ্রামবাসী বনবিভাগকে সংবাদ দিলে ভিটিআরটি, সিপিজি সদস্যবৃন্দ ও বনবিভাগ সদস্যবৃন্দ বন্য শুকরটি সুন্দরবনে অবমুক্ত করেন।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ বাঘের তাড়া খেয়ে নদী পার হয়ে গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্পের চরে চলে আসে এবং বনবিভাগ হরিণটিকে উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy