রাউজানের দুই প্রান্তে খালেদা জিয়ার গায়েবানা জানাজার আয়োজন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

রাউজান উপজেলার দ্বিদ্বা বিভক্ত বিএনপি’র উদ্যোগে পৃথক দুটি স্থানে দলীয় নেত্রী চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার জায়েবানা জানাজার আয়োজন

2025-12-31T19:47:03+00:00
2025-12-31T19:47:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাউজানের দুই প্রান্তে খালেদা জিয়ার গায়েবানা জানাজার আয়োজন
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ১৫৯)
X

রাউজান উপজেলার দ্বিদ্বা বিভক্ত বিএনপি’র উদ্যোগে পৃথক দুটি স্থানে দলীয় নেত্রী চেয়ারপার্সন মরহুমা খালেদা জিয়ার জায়েবানা জানাজার আয়োজন করেছে।  

বুধবার বাদে আছর উপজেলার উত্তর দক্ষিণ দুই প্রান্তে জানাজা দুটি হয় দক্ষিণ রাউজানের নোয়াপাড়া কলেজ মাঠ (দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার) ও উপজেলা সদরের মুন্সিরঘাটা পাটি অফিসের সামনের চার লেইন রাঙ্গামাটি সড়কে ( দলের ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী)  অনুসারীগণের আয়োজনে। দুটি জানাজায় ছিল বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি। 

মুন্সির ঘাটায় জানাজায় ইমামতি করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদ পেশ ইমাম মৌলানা মুহাম্মদ নুরুল আলম। উপস্থিত ছিলেন  বিএনপি রাউজান উপজেলা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান নুরুল হুদা,  সদস্য সচিব ফিরোজ আহম্মদ মেম্বার, এ জে এম ইকবাল হাসান, আবু জাফর চৌধুরী, ছৈয়দ মঞ্জুরুল হক, সাবের সুলতান কাজল, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, রেজাউল করিম আজম, নুরুল আবছার,করিম উদ্দিন, শাহা আলম মেম্বার, মুহাম্মদ শফি, মুহাম্মদ নুরুন্নবী,দিদারুল আলম,শাহাজান শাকিল,তসলিম উদ্দিন, শহিদুল হক সুমন, মোহাম্মদ আরিফ, রিয়াজ উদ্দিন প্রমুখ। 

নোয়াপাড়া কলেজ মাঠে গোলাম আকবর খোন্দকার অনুসারীদের আয়োজনে জানাজায় ইমামতি করেন কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছগির। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান, বিএনপি নেতা  শফিউল আলম চৌধুরী, নাসিম উদ্দিন চৌধুরী, এইচএম নরুল হুদা, মুরাদুল আলম, একরামুল হক, জিয়াউদ্দিন হায়দার চৌধুরী, জিএম মোর্শেদ, শরাফত উল্লাহ বাবুল, নাসির উদ্দিন, ইকবাল হোসেন চৌধুরী, এন,এ, বাবুল, এমদাদুল হক, সিরাজ চেয়ারম্যান, আব্দুল মান্নান, দিদারুল আলম, জসিম উদ্দিন, মোঃ মাহবুব, কাজী মুর্শেদ, আনোয়ার হোসেন, ফোরকান শিকদার, মোঃ ইউনুছ, দিদারুল আলম, আবছারুজ্জামান, রহিমুদ্দিন ওয়াসিম, মহিউদ্দিন চৌধুরী, আওরঙ্গজেব সম্রাট, মোজ্জাম্মেল হক প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy