প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম (ভিজিট : ৪১)

X
পরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা পাবনায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা স্কোয়ার মাঠে (টাউন হল) স্থানীয় বিএনপি’র উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় সবস্তরের মানুষ অংশ নেন। জানাজা শেষে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।