খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

সারাবাংলা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে পঞ্চগড় জেলা

2025-12-31T20:06:32+00:00
2025-12-31T20:06:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম   (ভিজিট : ৪৬)
X

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ওই শীতবস্ত্র বিতরণ করে রংপুর কেমিক্যাল লিমিটেড। শীতবস্ত্র বিতরণ করার আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy