প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম (ভিজিট : ৩৮)

X
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় আলিফ পাগলা (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের আগতেরিল্যা উত্তরপাড়া রেল লাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ গোপালপুর উপজেলার কুমুল্লি গ্রামের কাদের মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি ট্রেন ফলদা এলাকার আগতেরিল্যা উত্তরপাড়া রেল লাইনের কাছে আসলে আলিফকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।