ঘোড়াঘাটে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনু্ষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে

2025-12-31T20:41:46+00:00
2025-12-31T20:41:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনু্ষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম   (ভিজিট : ৪১)
X

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজার সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় ইদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। আবেগঘন পরিবেশে জানাজাস্থল যেন পরিণত হয় শোক ও ভালোবাসার মিলনমেলায়। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সম্পর্কের স্মৃতিচারণ।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে গায়েবানা জানাজায় ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্‌ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাইদ মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার নামাজ পরিচালনা করেন হাফেজ মো. শরিফুল ইসলাম। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy