ভোলায় হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার তজুম‌দ্দি‌নের সে‌লিম হাওলাদার হত‌্যা মামলার প্রধান আসামী মো: আনোয়ার হো‌সেনকে (৪৫) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮ ভোলা ক‌্যা‌ম্পের সদস‌্যরা।গ্রেফতার

2025-12-31T20:47:19+00:00
2025-12-31T20:47:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ৯৬)
X

ভোলার তজুম‌দ্দি‌নের সে‌লিম হাওলাদার হত‌্যা মামলার প্রধান আসামী মো: আনোয়ার হো‌সেনকে (৪৫) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাব-৮ ভোলা ক‌্যা‌ম্পের সদস‌্যরা। 

গ্রেফতার আনোয়ার হো‌সেন ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ড ঘো‌ষের হাওলা গ্রা‌মের মো: মোজা‌ম্মেলের ছে‌লে। 

বুধবার রাত আনুমা‌নিক সা‌ড়ে ৩টার দি‌কে ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার মা‌নিকা ইউনিয়‌নের বাটামারা গ্রাম থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রা হয়।

বুধবার দুপু‌রে র‌্যাব-৮ এর ভোলা ক‌্যা‌ম্পের কমান্ডার লে. মো: শাহ‌রিয়ার রিফাত এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাটামারা এলাকার এক‌টি বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। গ্রেফতারকৃত আসামী আনোয়ার হো‌সেন ভোলার তজুম‌দ্দিন উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের একই গ্রা‌মের মো: সে‌লিম হাওলাদার হত‌্যার মামলার প্রধান আসামী। সে পলাতক ছি‌লো।

উল্লেখ‌্য, গত ২৯ ন‌ভেম্বর রা‌ত সাড়ে ১০ টার দি‌কে প্রধান আসামী আনোয়ার হো‌সে‌নের বা‌ড়ি‌তে চু‌রির অ‌ভি‌যো‌গে সে‌লিম হাওলাদার‌কে আটক ক‌রেন।  তখন থে‌কে ৩০ ন‌ভেম্বর সকাল পর্যন্ত সে‌লিক‌কে নির্যাতন করেন আসামীরা। 

এরপর সকা‌লে সে‌লিম‌কে আহত অবস্থায়  প্রথ‌মে তজুম‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। প‌রে উন্ন‌তি চি‌কিৎসার জন‌্য ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।এবং ৩০ ন‌ভেম্বর বি‌কেল সা‌ড়ে ৩ টার দি‌কে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন অবস্থায় মৃত‌্যুবরণ ক‌রেন সে‌লিম। এরপর সে‌লি‌মের ভাই মো: ইব্রাহীম বাদী হ‌য়ে তজুম‌দ্দিন থানায় এক‌টি হত‌্যা মামলা ক‌রেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy