রাঙ্গুনিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে গায়েবানা জানাজা উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল

2025-12-31T20:50:00+00:00
2025-12-31T20:50:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ৮০)
X

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে গায়েবানা জানাজা উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল তিনটায়, মোগলেরহাট দিঘীর পাড়স্থ তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া মাদরাসার মাঠে  ও পোমরা শান্তিরহাট ঈদগাহ মাঠে বিকেলে মাওলানা ওবায়দুল আজাদীর ইমামতিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অংগসংগঠনসন ও সাধারন জনগণের উপস্থিতিতে  গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 
‎অন্যদিকে সরফভাটা ও ইসলামপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ও  লালানগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
‎এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এর আগে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। 
‎আজ বিকাল ২টায় ঢাকা মানিক মিয়া এভিনিওতে তাঁর রাষ্ট্রীয়ভাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীতে সবাই উপস্থিত হতে না পারায় উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা  গায়েবানা জানাজায় অংশ নেন। 

জানাজা শেষে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy