রাতে হাসপাতালে এতিমখানায় কম্বল বিতরন করলেন ইউএনও

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে

2026-01-01T11:12:59+00:00
2026-01-01T11:12:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাতে হাসপাতালে এতিমখানায় কম্বল বিতরন করলেন ইউএনও
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৫১)
X

ঘন কুয়াশার  চাদরে ঢাকা চুয়াডাঙ্গার  জীবননগর উপজেলা। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া।

শীতে শীতার্তদের কষ্ট কমাতে রাতে হাসপাতালে ভর্তি থাকা রোগী ও এতিমখানায় গিয়ে  কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন।

বুধবার দিনগত রাতে  জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাঁকা ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীনের সঙ্গে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রাহমান সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন বলেন, চুয়াডাঙ্গায় শীতের সময় অতিরিক্ত শীত এবং গরমের সময় অতিরিক্ত গরম থাকে। ত্রাণ মন্ত্রণালয় যা কম্বল বরাদ্দ পেয়েছেন ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে। ছিন্নমূল, গরিব ও অসহায় শীতার্ত মানুষদের কম্বল দেোয়ার চেষ্টা করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, বাঁকা ইসলামী মাদ্রাসা এবং কাশীপুর মাঠপাড়া মাদ্রাসায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy