প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম (ভিজিট : ২৭)

X
দুই মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে পুলিশি অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে শ্রীবরদী পৌর সদরের পোড়াগড় মিনি স্টেডিয়াম সংলগ্ন ভায়াডাঙ্গা-শ্রীবরদী সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আলমের নির্দেশনায় এসআই মোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় পোড়াগড় মিনি স্টেডিয়ামের সামনে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রীবরদী পৌর এলাকার পোড়াগড় গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং পশ্চিম তাতিহাটি এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সুখন (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের শেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।