মুস্তাফিজ ইস্যুতে শাহরুখ খানকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

স্পোর্ট ডেস্ক

খেলাধুলা

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট

2026-01-01T14:50:04+00:00
2026-01-01T14:50:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুস্তাফিজ ইস্যুতে শাহরুখ খানকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা
স্পোর্ট ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ৯৮)
X

আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার ‘কটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনা ঘিরেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপির কট্টরপন্থী নেতা সঙ্গীত সোম।

ভারতীয় গণমাধ্যম জানায়, মেগা নিলামে মুস্তাফিজকে উচ্চমূল্যে দলে ভেড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সঙ্গীত সোম। তিনি বলেন, ‘মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে বিমানবন্দরের বাইরে পা রাখতে দেওয়া হবে না, এটাই আমার শপথ। শাহরুখ খানের মতো গাদ্দাররা বিষয়টি বুঝে নেওয়া উচিত।’

শুধু সমালোচনাতেই থামেননি এ বিজেপি নেতা। শাহরুখকে ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের অভিযোগও তোলেন তিনি। তার ভাষায়, ‘দেশের মানুষ আপনাকে ভালোবেসে আজকের অবস্থানে এনেছে। কিন্তু সেই অর্থ দিয়েই আপনি দেশদ্রোহী কাজ করছেন। কখনও পাকিস্তানকে সহায়তার কথা শোনা যায়, আবার কখনও বিদেশি খেলোয়াড় কিনতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না।’

শাহরুখ খানকে ঘিরে রাজনৈতিক সমালোচনা বা বিতর্ক এর আগেও হয়েছে। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।




  বিষয়:   গাদ্দার  মুস্তাফিজ  শাহরুখ 



Loading...
Loading...


খেলাধুলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy