প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায়

2026-01-01T16:25:39+00:00
2026-01-01T16:25:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পুনরায় নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ৯৬)
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এ দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (১) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি (২) অনুযায়ী তাকে মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy