
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টার পর থেকেই কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। দৃশ্যমানতা এতটাই কমে যায় যে নিরাপত্তাজনিত কারণে কোনো উড়োজাহাজ ঢাকা থেকে উড্ডয়ন করতে পারেনি এবং কোনো ফ্লাইট অবতরণও সম্ভব হয়নি।
বিমানবন্দর সূত্রে আরো জানা গেছে, কুয়াশার কারণে সময়মতো নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করেছে।